• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • আবহাওয়া

শীতের আগমনী বার্তা কবে, জানালো আবহাওয়া অফিস

দেশ টিভি ডেস্ক
  ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শীতের আগমনী বার্তা পাওয়ার অপেক্ষা বাড়ছেই। এরই মধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হয়েছে বৃষ্টিপাত। বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা কিছুটা কমে আসায় অনেকের মনেই প্রশ্ন জাগছে, তবে কি আগেভাগেই চলে এসেছে শীত?

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

আবহাওয়াবিদরা বলছেন, চলমান বৃষ্টির সঙ্গে শীতের আগমনের সরাসরি কোনো সম্পর্ক নেই। বরং দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট একটি স্বাভাবিক লঘুচাপের প্রভাবে এ বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টির প্রভাব কেটে গেলে তাপমাত্রা আবার কিছুটা বাড়তে পারে। শীতের জন্য অপেক্ষা করতে হবে ডিসেম্বর পর্যন্ত।

আবহাওয়াবিদ ড. মোহাম্মদ ওমর ফারুক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, দক্ষিণ বঙ্গোপসাগরে একটি স্বাভাবিক লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মূলত এই লঘুচাপের প্রভাবেই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। আগামী ১০ ও ১১ নভেম্বরও এর প্রভাব থাকতে পারে।

চলমান বৃষ্টির সঙ্গে শীতের কোনো সরাসরি সম্পর্ক নেই জানিয়ে তিনি বলেন, বৃষ্টির প্রভাব কেটে গেলে তাপমাত্রা আবার কিছুটা বাড়তে পারে। তবে আগামীকাল ও পরশু দিনের তাপমাত্রা আরও কমতে পারে। অন্যদিকে, ১২ নভেম্বর রাতের তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।

নভেম্বরজুড়েই ঋতু পরিবর্তনের অপেক্ষা: আবহাওয়ার এই পরিবর্তনকে শীতের আগমনী বার্তা হিসেবে দেখার সুযোগ নেই। কারণ, নভেম্বর মাস মূলত গ্রীষ্ম থেকে শীতের দিকে যাওয়ার একটি পরিবর্তনকাল। এ সময়ে ধীরে ধীরে গরমের তীব্রতা কমতে থাকে। তবে তাপমাত্রার এই ওঠানামার মধ্যেই শীতের প্রকৃত অনুভূতি পেতে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে।

আবহাওয়াবিদ ড. মোহাম্মদ ওমর ফারুক বলেন, ডিসেম্বরের শুরুতে সাধারণত শীতের মৌসুম শুরু হয়। তবে দেশের সব অঞ্চলে একই সময়ে শীতের অনুভূতি তৈরি হয় না। প্রথমে দেশের উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলে শীতের প্রভাব অনুভূত হয়। এরপর ধীরে ধীরে অন্যান্য অঞ্চলেও শীতের আবহ তৈরি হয়।

ঢাকায় শীতের অনুভূতি কবে শুরু: দেশের উত্তরাঞ্চলে ডিসেম্বরের শুরুতেই শীতের আমেজ পাওয়া গেলেও রাজধানী ঢাকায় পরিস্থিতি কিছুটা ভিন্ন। ডিসেম্বর মাসে ঢাকায় শীতের অনুভূতি তুলনামূলক কম থাকে। শীতের প্রকৃত আমেজ পেতে রাজধানীবাসীকে অপেক্ষা করতে হয় আরও কিছুদিন।

আরও পড়ুন

আগামী ৫ দিন ভারি বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

এ বিষয়ে আবহাওয়াবিদ ড. মোহাম্মদ ওমর ফারুক বলেন, ঢাকায় ডিসেম্বর মাসে শীতের অনুভূতি খুব একটা থাকে না। মূলত জানুয়ারি মাসেই রাজধানীতে শীতের অনুভূতি বেশি পাওয়া যায়।

ফলে নভেম্বরের এই বৃষ্টিকে শীতের আগমনী সংকেত ভাবার সুযোগ নেই। আপাতত বৃষ্টির প্রভাব, তাপমাত্রার ওঠানামা আর ঋতু পরিবর্তনের মধ্য দিয়েই কাটবে নভেম্বর। আর শীতের অপেক্ষার অবসান ঘটতে শুরু করবে ডিসেম্বর থেকে—যদিও রাজধানীতে শীতের প্রকৃত আমেজ পেতে অপেক্ষা করতে হতে পারে জানুয়ারি পর্যন্ত।

কে

  • শীত
  • আবহাওয়া
এ সম্পর্কিত আরও খবর
সারাদেশের জন্য বড় দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস
সারাদেশের জন্য বড় দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস
রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা
রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা
আগামী ৫ দিন ভারি বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস
আগামী ৫ দিন ভারি বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস
উত্তরের জনপদে শীতের আগমনী বার্তা
উত্তরের জনপদে শীতের আগমনী বার্তা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X